মালদা

নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কে থাকা ডিভাইডারে ধাক্কা গাড়ির, গুরুত্বর আহত ৬

জানা গিয়েছে, গঙ্গারামপুর থেকে একটি স্করপিয় গাড়ি ৬জনকে নিয়ে সামসীর দিকে যাচ্ছিল। সেই সময় গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে জাতীয় সড়কে থাকা ডিভাইডারে ধাক্কা মারে। ঘটনায়
গাড়িটি উল্টে যায় জাতীয় সড়কে। ঘটনায় গুরুত্বর আহত হয় ৬ জন। আজ ঘটনাটি ঘটে গাজোলের করলাভিটা এলাকায়।

        স্থানীয় সুত্রে জানাযায়, গাড়িটির গতি অতিরিক্ত থাকায় এবং গাড়ির চালক মদ্যপ অবস্থায় থাকায় এই ঘটনাটি ঘটে। বৃষ্টির কারনে রাস্তায় জল জমে থাকা জলেও
গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে ফেলে চালক। এরপরই জাতীয় সড়কে থাকা ডিভাইডারে গাড়িটি ধাক্কা মারে। স্থানীয়রা তরিঘরি তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।